শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৫ পিএম, ২০২৬-০৫-০৭
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখনন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। জনস্বার্থ ও জনগণের সুবিধা বিবেচনায় নিয়েই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে সারাদেশে একটি জাগরণ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে কমপক্ষে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের জনগণের প্রয়োজন ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যেই সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। খাল পুনঃখননের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited