শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৮:৩৬ পিএম, ২০২১-০৬-১২
যশোরে করোনা শনাক্তের হার উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫
জনের করোনা শনাক্ত হয়েছে। ১২ জুন শনিবার শনাক্তের হার ২৭ শতাংশ। মারা
গেছেন তিনজন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে ৬৪ জন রোগী
ভর্তি রয়েছেন। এদিকে করোনা সংক্রমন রোধে যশোর পৌরসভা ও
নওয়াপাড়া পৌরসভায় ঘোষিত লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত
রেখেছে প্রশাসন।
গত ১৬দিন ধরে যশোরের করোনা শনাক্তের হার উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায়
১শ’ ৩৩জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। এর
মধ্যে একজজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর দুইজন
আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের
জানান, রোগী ভর্তির চাপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ
নিয়ে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যা নির্ধারিত শয্যা
সংখ্যার দ্বিগুণ। বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি
রয়েছেন ৬৪জন ও আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৪২জন। এদিকে অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান সাংবাদিকদের জানান,
নমুনা সংগ্রহের হার কম থাকায় ১২ জুন শনিবার শনাক্তের হার কম। তবে
শনাক্তের হার এখনও উদ্বেগজনক। যে কারণে করোনা নিয়ন্ত্রণে
প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা
করছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘন্টায় ৩৮টি মামলা
দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে এবং এ অভিযান আজও অব্যাহত
থাকবে বলে জানান তিনি। যশোরে করোনার হাত থেকে বাঁচার উপায়
হিসেবে জনসাধারণকে মাস্ক পড়তে বাধ্য করতে জেলা প্রশাসনের
পাশাপাশি পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited