বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

এবার নিত্যপণ্যের দাম কমলো শ্রীলঙ্কায়

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:০২ এএম, ২০২২-০৮-০৭

এবার নিত্যপণ্যের দাম কমলো শ্রীলঙ্কায়


ডিজেল-গ্যাসের দাম কমার পর এবার নিত্যপণ্যের দাম কমলো শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক শ্রীলঙ্কা মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাধীনতার সাত দশক পর ক্ষমতাসীনদের ভুল নীতিতে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা।  

  আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় কিছুদিন আগে ডিজেলের দাম কমায়  শ্রীলঙ্কা। সেই অনুসারে বাসভাড়াও কমিয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়া দেশটি। শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের (এনটিসি) মহাপরিচালক ড. নীলান মিরান্ডা বলেছেন, যাত্রীদের ডিজেলের দাম কমার সুবিধা দিতে বাসভাড়া ১১ দশমিক ১৪ শতাংশ কমানো হয়েছে।

  এখন থেকে দেশটিতে ন্যূনতম বাসভাড়া ৩৪ রুপি (প্রায় ৯ টাকা), যা আগে ছিল ৩৮ রুপি (১০ টাকা)।  বৃহস্পতিবার (৪ আগস্ট) মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত।

  এছাড়া আগামী সোমবার থেকে এলপি গ্যাসের দামও কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এবং ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষের নতুন নির্ধারিত দাম অনুযায়ী, গৃহস্থালির কাজে ব্যবহৃত সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ রুপির বেশি কমতে পারে।

  ইংরেজি দৈনিক শ্রীলঙ্কা মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাজারে নিত্য-প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও কমানো হয়েছে। দেশটির রাজধানী কলম্বোর ব্যবসায়ীরা বলেছেন, আলু, ডাল, চিনি, পেঁয়াজ, মরিচের মতো জিনিসপত্রের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

  অল সিলন রেস্তোরাঁ মালিক সমিতি বলছে, আগামী সোমবার থেকে এক প্যাকেট চালের দাম ২০ থেকে ২৫ শতাংশ কমানো হবে। তবে দেশটির মাছের বাজার এখনও চড়া। তবে জেলেদের পর্যাপ্ত জ্বালানি দেওয়া হলে মাছের দাম কমে যাবে বলে আশা করছেন দেশটির মাছ ব্যবসায়ীরা।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর