বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

তুর‌স্কের স‌ঙ্গে বাণিজ্য ৩ বিলিয়ন ডলারে উন্নীত কর‌তে আগ্রহী বাংলা‌দেশ

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৪৪ পিএম, ২০২৫-১০-০৮

তুর‌স্কের স‌ঙ্গে বাণিজ্য ৩ বিলিয়ন ডলারে উন্নীত কর‌তে আগ্রহী বাংলা‌দেশ

মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন এ বেরিস একিনচি
ঢাকা: তুর‌স্কের স‌ঙ্গে বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত কর‌তে চায় বাংলা‌দেশ।
ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি মঙ্গলবার (৭ অ‌ক্টোবর) পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন।
এ সময় উপ‌দেষ্টা এ কথা ব‌লেন।
পররাষ্ট্র উপ‌দেষ্টাকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের উষ্ণ শুভেচ্ছা জানান উপপররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও এর চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি তুরস্কের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের উপমন্ত্রী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে এবং মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের পক্ষে সমর্থন করার জন্য তুরস্কের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার ও বহুমুখী করার জন্য নিয়মিত ও সময়োপযোগী ভিত্তিতে এফওসি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অদূর ভবিষ্যতে বর্তমান বাণিজ্যের পরিমাণ ১.১ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার অভিন্ন লক্ষ্যের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
উপদেষ্টা আইসিটি, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা এবং সফটওয়্যার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি পেশাদার নিয়োগের জন্য বর্ধিত সুযোগ চান।
উপদেষ্টা ও উপমন্ত্রী দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন। এ ছাড়া, তুরস্কের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ বৃদ্ধিসহ শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। তারা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার এবং আত্মনিয়ন্ত্রণের বৈধ অনুসরণে তাদের দেশের অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আসেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। সফরের প্রথম দিন সোমবার এ বেরিস একিনচি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।
মঙ্গলবার তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।

রিটেলেড নিউজ

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত


বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিএসইএইচআর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত


জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

আমাদের বাংলা ডেস্ক : : বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধà...বিস্তারিত


মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

মিজানুর রহমান চৌধুরী- আপসহীন সাংবাদিকতার এক অনির্বাণ প্রদীপ, সত্যের পক্ষে আজীবন এক নির্ভীক যোদ্ধা

আমাদের বাংলা ডেস্ক : : মো. কামাল উদ্দিন : চারটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ‘লাভ বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা—এক সংগ্রাম...বিস্তারিত


গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর