বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতীয়দের ইতিমধ্যে ভিসা দিচ্ছে ঢাকা : কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২৬ পিএম, ২০২৬-০৫-০২

ভারতীয়দের ইতিমধ্যে ভিসা দিচ্ছে ঢাকা : কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২ মে) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশ গত ফেব্রুয়ারিতেই ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেওয়া শুরু করেছে। এখন ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরুর পরিকল্পনা করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পূর্ণ ভিসা সেবা শুরুর জন্য প্রথম ধাপ গ্রহণ করছে দুই দেশ। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, গত মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত সফরে যান তখন তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ভিসার বিষয়টি উত্থাপন করেন। তিনি জানান, যেহেতু বাংলাদেশ তাদের ভিসা কেন্দ্র থেকে ভারতীয়দের সব ধরনের ভিসা দিচ্ছে, তাই ভারতও যেন দ্রুত সময়ে একই ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে ভারতে বাংলাদেশের নয়াদিল্লি হাইকমিশন, কলকাতা, আগরতলা, মুম্বাই এবং চেন্নাইয়ের কনস্যুলারগুলো সম্পূর্ণভাবে সচল রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, “গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু ভিসা কেন্দ্রে সেবা বন্ধ করে দিতে হয়, সেগুলো আবার ফেব্রুয়ারিতে কার্যক্রম শুরু করে।” গত ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও পার্লামেন্টের স্পিকার ওম বিরলা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়। এরপর চলতি বছরের ফেব্রয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ঢাকা ও দিল্লি সম্পর্কোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়।
একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছন, যখন ভিসার বিষয়টি স্বাভাবিক হবে তখন ভারত ও বাংলাদেশ অন্যান্য বিষয়— অর্থনৈতিক সম্পর্ক এবং জ্বালানি সহযোগিতা নিয়ে কাজ করবে। এছাড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকও হতে পারে বলে জানিয়ছে সূত্রগুলো।
ভারত সরকার জানিয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভিসা সেবা সীমিত করে দেয়। কিন্তু কখনো পুরোপুরি বন্ধ করে দেয়নি। ওই সময় শুধুমাত্র পারিবারিক ও চিকিৎসার মতো জরুরি ভিসাগুলো দেওয়া হয়।
এখন ভিসা সেবা ধীরে ধীরে সম্পূর্ণভাবে চালু করতে কাজ চলছে বলে জানিয়েছে সূত্রটি।
আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে ভারতের নতুন রাষ্টদূত হিসেবে দায়িত্ব নেবেন দীনেশ ত্রিবেদী। ধারণা করা হচ্ছে ভারত দ্রুত সময়ে সম্পূর্ণ ভিসা সেবা চালু করে দেবে।
এদিকে বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি ভিসা সেবা চালুর পর গত দুই মাসে ভারতীয়দের ১২ হাজার ভিসা দেওয়া হয়েছে। যারমধ্যে ব্যবসা, পর্যটন, চিকিৎসা এবং যারা পরিবারের সঙ্গে দেখা করতে চান তাদের ভিসা প্রদান করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর