শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৩৯ পিএম, ২০২৫-০২-২৫
কক্সবাজার থেকে বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক আমাদের কক্সবাজার ১১ পেরিয়ে ১২ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের এক অভিজাত হোটেলে কেক কেটে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত’র সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্টো, কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক ও বাংলা ভিশনের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মুর্শেদুর রহমান খোকন, কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও মোহমনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল।
দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাদের কক্সবাজারের স্টাফ রিপোর্টার মো: সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত’র সম্পাদক মাহবুবুর রহমান বলেন, বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকাটি ১২ বছরে পদার্পণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে দৈনিক আমাদের কক্সবাজরের পরিবারের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
দৈনিক আমাদের কক্সবাজার অতীতের মতো আগামীতে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে। পত্রিকার সফলতা কামনা করি এবং পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় অন্যান্যদের মধ্যে বিজয় টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি শাহ আলম, আনন্দ টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, গ্লোবাল টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি রহিদুল কবির, বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, সাংবাদিক শফিক, বিশিষ্ট সমাজকর্মী নাজিম উদ্দিন নাজিম, দৈনিক আমাদের কক্সবাজারের শহর প্রতিনিধি ইকবাল হোছাইন, চকরিয়া প্রতিনিধি মো: ফয়সাল, ঈদগাঁও প্রতিনিধি আলাউদ্দিন, মনছুর আলম মুন্না, আব্দুল করিম সহ অনলাইন ও প্রিন্টিং মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শুভাকাক্সিক্ষরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে দৈনিক আমাদের কক্সবাজারের নির্বাহী সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited