শিরোনাম
সংবাদদাতা, গাইবান্ধা :: | ০৯:২৫ পিএম, ২০২১-০৫-০২
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ ৩ দফা আদায়ে দাবীতে রোববার গাইবান্ধায় বাস শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। আজ রবিবার সকালে এ বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক জামিনুর রহমান জামিন ও গাইবান্ধা ট্রাক-ট্যাকংলড়ি-কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিমসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, গণপরিবহন ছাড়া সব পরিবহন চলছে, দোকানপাট, শপিংমলও খোলা রয়েছে। অথচ আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় গণপরিবহনের শ্রমিকরা চরম কষ্টে দিনাতিপাত করছে। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে গণপরিবহন চালু করুন ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited