শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:২৫ পিএম, ২০২১-১১-১৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের কাজ এবার বাংলাদেশে হচ্ছে। ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ের জন্য ঢাকায় এসেছেন এর পরিচালক শ্যাম বেনেগাল। বুধবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকায় পৌঁছেছেন ভারতীয় এই নির্মাতা, সঙ্গে রয়েছে তার টিম। ভারতের পর বাংলাদেশে এই প্রথম শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু’র শুটিং। সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘আজই মুম্বাই থেকে সবাই আসছেন। তবে আমাদের শুটিং শুরু হবে ২০ নভেম্বর’।গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে সিনেমাটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমদিন থেকেই অংশ নেবেন চিত্রনায়ক আরিফিন শুভ, ৫ ডিসেম্বর যুক্ত হবেন নুসরাত ফারিয়া। জাতির জনকের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্ণদৈর্ঘ্য বায়োপিকটি পরিচালনা করছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটির জন্য বাজেট নির্ধারিত হয়েছে ৩৫ কোটি টাকা। এই বাজেটের ৬০ শতাংশ দিচ্ছে বাংলাদেশ ও ৪০ শতাংশ ভারত। বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরেফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।অন্যান্য চরিত্রে রয়েছেন- খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। জানা যায়, বাংলাদেশ-ভারত প্রযোজিত সিনেমাটি ২০২২ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ বায়োপিকটি হতে যাচ্ছে বিগ বাজেটের সবচেয়ে বড় কাজ।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited