শিরোনাম
রাঙামাটি প্রতিনিধি : | ০৮:৫২ পিএম, ২০২৫-১২-১৭
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)’র রিজেন্ট বোর্ডের ৯ম সভা আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
সভা শুরুর প্রাক্কালে মাননীয় ভাইস-চ্যান্সেলর স্বশরীরে উপস্থিত এবং অনলাইনে সংযুক্ত রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রিজেন্ট বোর্ডের সদস্যদের বিস্তারিত অবহিত করেন।
সভায় রিজেন্ট বোর্ডের ৮ম সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, একাডেমিক কাউন্সিলের ১৪তম সভার কার্যবিবরণী অনুমোদন, অর্থ কমিটির ৮ম সভার কার্যবিবরণী অনুমোদন, শিক্ষক-কর্মকর্তাদের আপগ্রেডেশন, চাকরি নিশ্চিতকরণ, কর্মকর্তা নিয়োগসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়াদি আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও চাকুরিজীবীদের জ্যেষ্ঠতা নীতিমালা-২০২৫, Q1 জার্নালে তালিকাভুক্ত গবেষণা প্রকাশনার বিপরীতে প্রণোদনা ও সম্মাননা নীতিমালা এবং ছুটি বিধিমালা (সংশোধিত)-২০২৫ বিষয়ে আলোচনা করে অনুমোদন প্রদান করা হয়।
এছাড়া সভায় বিভিন্ন পদে দায়িত্ব প্রদান, বদলি ও পদায়ন, বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল অনুমোদন, বিবিধ ছুটি অনুমোদনসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় রিজেন্ট বোর্ডের সদস্যদের অবহিত করা হয়।
সভায় রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে স্বশরীরে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তালেব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এবং রিসটেক প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুল ইসলাম।
এছাড়াও অনলাইনে সভায় সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক) জনাব তরফদার মোঃ আক্তার জামীল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রাম গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (ইনমাস) চট্টগ্রাম-এর পরিচালক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. ইউনুছ আহমেদ এবং রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক।
সভাটি ফলপ্রসূ আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited