শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৮ পিএম, ২০২৫-১২-০৯
দিনাজপুর প্রতিনিধি :
রংপুর রিজিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গত একমাসের (নভেম্বর) অভিযানে ৫ কোটি টাকার অধিক অস্ত্র-মাদক ও চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টায় দিনাজপুর সেক্টরের সদর দপ্তরের অডিটরিয়াম হলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এসব তথ্য জানান। সেক্টর কমান্ডার জানায়, বিভিন্ন অভিযানে ৯৬৬ বোতল ফেন্সিডিল, ১০০০ বোতল বিদেশি মদ, ৩৪৬৯ পিস ইয়াবা ও ২২৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় ওষুধ ও ইনজেকশন উদ্ধার করা হয়। একই সময়ে ৪৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া মানব পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযানে একজন ভারতীয় নাগরিকসহ ৫জন পুরুষ ৩জন নারী ও ২জন শিশুকে উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার কার্যক্রমে ৩টি ওয়ান শুটারগান ৬ রাউন্ড গুলিও ২ দশমিক ৩০ কেজি গান পাউডার জব্দ করা হয়। তিনি জানান, চোরাচালান দমনে ভারতীয় প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, কম্বল, জিরা, চিনি, পেঁয়াজসহ বিপুল পরিমাণ পণ্য ২৫টি মোটরসাইকেল, ইজি বাইক নৌকা ও বাইসাইকেল, উদ্ধার করা হয়েছে। একই সময়ে ১২৫ গরু ১৩টি মহিষ ২টি ছাগল আটক করা হয়। কর্নেল ফয়সাল হাসান খান জানান, রিজিয়নের সীমান্ত এলাকায় নতুন ৬টি ক্যাম্প স্থাপন এবং লালমনিরহাটে চতুরবাড়ী বিওপি উদ্বোধন করা হয়েছে, যা নজরদারি বৃদ্ধি করেছে। নভেম্বর মাসে বিজিবি–বিএসএফের বিভিন্ন পর্যায়ে ৪১৩টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জিটু, অপারেশন অফিসার মেজর তানিম হাসান খান উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited