বাংলাদেশ   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জুলাইয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে ১১৫ জন আটক, চোরাচালানে গ্রেপ্তার ১৯১

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৩ পিএম, ২০২৬-০৮-১১

জুলাইয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে ১১৫ জন আটক, চোরাচালানে গ্রেপ্তার ১৯১

জুলাই মাসে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয় ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

একই সময়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জুলাই ২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে।

জুলাই মাসের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার এবং ১ হাজার ৮০৬ কেজি গাঁজা।

এ ছাড়া ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ১৮ হাজার ৬৮২ পিস বিভিন্ন ধরনের ওষুধ ও ট্যাবলেট এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।

বিজিবির অভিযানে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস হীরার নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক এবং ৩ লাখ ২ হাজার ৩৯৪টি প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া অভিযানে ৯টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি ও ৭টি অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চোরাচালানে ব্যবহৃত ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি ব্যক্তিগত গাড়ি, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকাও জব্দ করেছে বিজিবি।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ১১৫ জনের মধ্যে ৩১ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয় এবং ৮১ জন মিয়ানমারের নাগরিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার এবং অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে আটক করেছে বিজিবি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচারসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত


চুয়েটে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

চুয়েটে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

মোঃ শাহ্ জালাল : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক...বিস্তারিত


‘নীরব ঘাতক’ সিসার বিষে নীল শৈশব

‘নীরব ঘাতক’ সিসার বিষে নীল শৈশব

নিজস্ব প্রতিবেদক : রইছ উদ্দিন আগে কাজ করতেন আমিনবাজারের একটি ইটভাটায়। ২০২৪ সালের জুনে মিরপুর বেড়িবাঁধ এলাকার একটি বà§...বিস্তারিত


সৌদিজুড়ে হামলার আতঙ্ক, পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি

সৌদিজুড়ে হামলার আতঙ্ক, পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : :   আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে সম্ভাব্à¦...বিস্তারিত


পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য

পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য

নিজস্ব প্রতিবেদক : দুপুর ১২টা রাজধানীর পঙ্গু হাসপাতালের টিকিট কাউন্টার পেরিয়ে আউটডোরের আগে করিডরে বিছানা পেতে বসে আ...বিস্তারিত


তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর