শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০১:৫৬ পিএম, ২০২৫-০৮-১৮
রাঙামাটি জেলায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়ন ও সংরক্ষণে জেলা প্রশাসনের উদ্যোগে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ই আগষ্ট) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন,“রাঙামাটি জেলার পাহাড়ি ও বাঙালি সকল জাতিগোষ্ঠীর সমন্বিত সাংস্কৃতিক ঐতিহ্য দেশের অমূল্য সম্পদ। জেলা প্রশাসনের এই উদ্যোগ তাঁদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় হবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited