বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিএনপি প্রতিশ্রুতির রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতি করে: আবু সুফিয়ান

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৪২ পিএম, ২০২৫-১২-০৬

বিএনপি প্রতিশ্রুতির রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতি করে: আবু সুফিয়ান

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশ, জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বই বাংলাদেশকে মুক্ত করেছে। তিনি সারাজীবন দেশের কল্যাণ ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন। গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে গিয়ে ফ্যাসিবাদের জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। বৃদ্ধ বয়সেও কারাভোগ করেছেন। তবুও দেশের স্বার্থে কখনোও আপস করেননি। তাঁর অসুস্থতায় আজ সারাদেশের মানুষ চিন্তিত ও ব্যথিত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই প্রিয়নেত্রীর সুস্থতায় দোয়া করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে প্রিয়নেত্রী আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন। জনগণের প্রত্যাশিত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের বায়তুশ শরফ জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ‘দোয়া ও মিলাদ মাহফিল’ শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ দরবার শরিফের পীর হজরত মাওলানা আব্দুল হাই নদভী।
আবু সুফিয়ান বলেন, বিএনপি প্রতিশ্রুতির রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতি করে। উন্নয়ন ও সেবার মাধ্যমে আমরা এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। বিএনপি ক্ষমতায় থাকাকালে চট্টগ্রামে যথেষ্ট উন্নয়ন হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চাই। নির্বাচিত হলে আপনাদের মতামত ও পরামর্শে এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। সবার সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রামকে একটি সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহবায়ক এমএ হালিম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজি মহিউদ্দিন, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক নবাব খান, ইসহাক চৌধুরী, নকীব উদ্দিন ভূইয়া, ইব্রাহিম বাচ্চু, ছগির আহম্মেদ, নুরুল আকতার সওদাগর, সাহেদ বক্স, সালাউদ্দিন কায়সার লাভু, মফিজউল্লাহ, মো. মহসিন, তৌহিদুস সালাম নিশাত, সাইফুদ্দিন রাশেদ চৌধুরী, সাব্বির আহমেদ, মো. সরোয়ার, আলমগীর আলী, ইকবাল হোসেন সংগ্রাম, নাজমুল হক নাজু, খালেদ সাইফুল্লাহ, মো. হাসনাত, রমজু মিয়া, এমদাদুল হক বাদশা, কামাল উদ্দিন দুলাল, গিয়াস উদ্দিন ভূইয়া, এমএ হামিদ, মো. বকতেয়ার, আব্দুল আজিজ, গোলজার হোসেন প্রমুখ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর