শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৩২ পিএম, ২০২৫-০৯-২৭
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালে গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইসরায়েলের বারবার হামলার প্রতিবাদে অসংখ্য কূটনীতিক ওয়াকআউট করেছেন। এই সময় বাংলাদেশের প্রতিনিধি দলও ওয়াকআউট করে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনে বক্তব্য শুরু করতেই বহু প্রতিনিধি দ্রুত হল থেকে বেরিয়ে যান। গত বছরের মতো এবারও একই ধরনের প্রতিবাদের পুনরাবৃত্তি ঘটল। এই ওয়াকআউটের ফলে একসঙ্গে অনেকেই বেরিয়ে যাওয়ায় বেরোনোর পথে লম্বা লাইন তৈরি হয়।
কূটনৈতিক সূত্র জানায়, নেতানিয়াহু যখন বক্তব্য দিতে উঠেছিলেন, বিশ্বের অনেক দেশের মতোই বাংলাদেশের প্রতিনিধি দলও ওয়াকআউট করেছেন।
গত এক সপ্তাহ ধরে জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মিশন বিভিন্ন বিশ্বনেতাকে চিঠি পাঠিয়ে নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানিয়েছিল এবং তাকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেছিল।
২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited