শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:৩২ পিএম, ২০২৬-০১-০৮
নোবিপ্রবি প্রতিনিধি, সাদুল্লাহ :
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) পরিচালিত ‘সহকারী প্রোগ্রামার’ (৯ম গ্রেড) পদে নিয়োগে চরম অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভাসহ সকল ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করার পরও চূড়ান্ত প্রজ্ঞাপনে নিজের নাম না পাওয়ায় তিনি হতবাক ও আশাহত বলে জানিয়েছেন। সহকারী প্রোগ্রামার পদের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ২০২১ সালে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে প্রকাশিত হয়। এর পর ২০২২ ও ২০২৩ সালে পর্যায়ক্রমে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৮ জুলাই বিপিএসসি চারজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে, যেখানে মেধাক্রমে প্রথম ছিলেন মো. বোরহান উদ্দিন। তবে ২০২৬ সালের ১ জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত প্রজ্ঞাপনে তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। ভুক্তভোগী বোরহান উদ্দিন জানান,, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন কোনো আপত্তি ছাড়াই সম্পন্ন হওয়ার পরও হঠাৎ করে প্রজ্ঞাপনে তার নাম বাদ পড়া রহস্যজনক ও প্রশ্নবিদ্ধ। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা, মামলা কিংবা অপরাধমূলক ইতিহাস নেই। তবুও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হওয়ায় তিনি চরম হতাশায় ভুগছেন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন,“কমিশন চারজনকে সুপারিশ করেছিল। তবে সুপারিশের পরও স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের মতো কিছু ধাপ থাকে। তার পুলিশ ভেরিফিকেশনে হয়তো কোনো সমস্যা ছিল। কমিশনের কাজ শুধু সুপারিশ করা, এর বাইরে আমাদের এখতিয়ার নেই।” এই ঘটনার পর নোবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুল বা ভুয়া ভেরিফিকেশনের শিকার হয়ে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন যেন ভেঙে না যায় এ দাবি জানিয়েছেন তারা।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited