শিরোনাম
সংবাদদাতা, সুনামগঞ্জ : | ০২:১৩ পিএম, ২০২০-১০-১২
“ঘরে বসে আর নয়, রাজপথে এবার সোচ্চার হই” শ্লোগানে ধর্ষকদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে বিশাল আকারের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিককর্মীরা। শহরের অন্তত ২০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। গতকাল সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের পুরাতন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ধর্ষণ বিরোধী একটি প্রতিবাদী পদযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্ত্বরে সমাবেশে মিলত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, নাঠ্যকর্মী সামিনা চৌধুরী মনি, বিধান চন্দ বণিক, ফারজিয়া হক ফারিন, সামির পল্লব, সাবেক ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য্য, নাহাত হাসান পলৌমী, মাকসুর রহমান দিপু, এ আহসান রাজিব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নারী-শিশুরা ঘরে-বাইরে কোথাও এখন নিরাপদ নয়। সমাজের সর্বত্র এখন একটা ভীতিকর অবস্থা বিরাজ করছে। নারী নির্যাতন, নারী প্রতি সহিংসতা রোধে ধর্ষকদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পাশাপাশি এসব জগণ্য কর্মকাণ্ড রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রকে নারী ও শিশুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited