বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

কক্সবাজার, প্রতিনিধি :    |    ০৯:২৪ পিএম, ২০২৩-০৯-২৪

কক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

কক্সবাজারে অবৈধ ইয়াবা ট্যাবলেট নিজ হেফজতে রাখার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রামাণিত হওয়ায়  ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড  ও অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর (রবিবার), কক্সবাজার সিনিয়র দায়রা জজ ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দীন এই রায় ঘোষণা করেন।
দন্ডিত আসামিরা হলো-কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের কালাম উদ্দীনের ছেলে তারেকুর রহমান ও বান্দরবন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে জসিম উদ্দীন। রায় ঘোষণার সময় দন্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন রাস্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।
মামলার নথি বরাতে পিপি বলেন, ২০২১ সালের উখিয়ার কুতুপালং বাজারে টহলরত র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এমএফসি হাসপাতালের পাশে মায়ের দোয়া কফি হাউজের সামনে মহাসড়কে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের জন্য অবস্থান করছে। তারা উক্ত স্থানে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে র‍্যাব তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে আসামী তারেকুর রহমান ও জসিম উদ্দীনের  হেফাজতে থাকা প্যাকেটে মোড়ানো ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ঘটনার পরের দিন র‍্যাবের এক সদস্য বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ পত্র (চার্জশিট) জমা দেন।
তিনি আরো বলেন, রায় ঘোষণার সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আদালতে ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একইসঙ্গে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর