বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আসছে নতুন দুটি এয়ারলাইনস

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫২ পিএম, ২০২১-১১-০৬

আসছে নতুন দুটি এয়ারলাইনস


সময় বাঁচাতে ও নিরাপদে ভ্রমণের  জন্য মানুষের প্রথম পছন্দ আকাশপথ। ধীরে ধীরে আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে আকাশপথে যাত্রা। তবে চাহিদার তুলনায় দেশের ভেতরে চলচলের জন্য পর্যাপ্ত এয়ারলাইনস ও উড়োজাহাজ নেই। ফলে সাধ থাকলেও সবার সাধ্য হয় না, নিয়মিত প্লেনে যাওয়া আসা করা। তবে এই অবস্থার পরিবর্ত আসতে শুরু করেছে, দেশে যোগাযোগ আরও সহজ ও আরামদায়ক করতে বাজারে আসছে নতুন নতুন এয়ারলাইনস।   আশা করা হচ্ছে ২০২২ সালের শুরুতেই দেশের আকাশে পাখা মেলতে পারে ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাসট্রা নামে আরও দুটি নতুন বেসরকারি এয়ারলাইনস।  নতুন দুটি বেসরকারি এয়ারলাইন্স এলে দেশে এয়ারলাইন্স কোম্পানির সংখ্যা দাঁড়াবে পাঁচে। এতে আকাশ পথে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   এয়ার অ্যাসট্রা ও ফ্লাই ঢাকা এরই মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনাপত্তিপত্র হাতে পেয়েছে। ২০২২ সালে ফেব্রুয়ারি থেকেই ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।  জানা গেছে, অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার জন্য চারটি এটিআর-৭২ মডেলের উড়োজাহাজ ব্যবহার করবে এয়ার অ্যাসট্রা।  বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন নতুন এয়ারলাইনস আসায় অপারেটরদের মধ্যে প্রতিযোগিতাও ভালো হবে। যাত্রীরা আরও কম খরচে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে প্রতি বছর প্রায় ২০ লাখ মানুষ আকাশপথে ভ্রমণ করেন, নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে ২৫ লাখের বেশি যাত্রী আকাশপথে ভ্রমণ করতে পারবেন দেশের ভেতরে।  ফ্লাই ঢাকার মূল মালিকানায় রয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তার সঙ্গে আরও কয়েকজন ব্যবসায়ীর বিনিয়োগ রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।  এদিকে, এয়ার অ্যাসট্রার মালিকানায় রয়েছেন এক জাপান প্রবাসী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা। বেবিচকের নিয়ম অনুযায়ী, কোনো এয়ারলাইনসের ফ্লাইট শুরুর পর প্রথম এক বছর আবশ্যিকভাবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এক বছর পর আন্তর্জাতিক গন্তব্যে উড়ালের অনুমতি চাইতে পারে এয়ারলাইনসগুলো। দেশে বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও ফ্লাইটে রয়েছে বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলা ও নভো এয়ার।  

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর