বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সারাদেশে তৌহিদী জনতার ক্ষোভ, পটিয়া মাদ্রাসায় রাজনৈতিক অভিলাষ পূরণে হামলা চালাচ্ছে কারা?

আবদুল্লাহ মজুমদার পটিয়া থেকে ফিরে :    |    ০৯:২৫ পিএম, ২০২৩-১২-১২

সারাদেশে তৌহিদী জনতার ক্ষোভ, পটিয়া মাদ্রাসায় রাজনৈতিক অভিলাষ পূরণে হামলা চালাচ্ছে কারা?

পটিয়া মাদ্রাসা নিয়ে ক্ষমতার অপব্যবহার করছে একশ্রেণির অবৈধ সম্পদ অর্জনকারী আওয়ামী নেতৃত্ব। তারা কি কারণে সম্পদ এসব করছে তা রহস্যজনক। ইতোমধ্যে পটিয়ার এমপিকে নমিনেশন দেওয়া হয়মি।সাতকানিয়ার এমপি সাবেক জামায়েত নেতা পটিয়া মাদ্রাসা নিয়ে কেন প্রশাসনকে জোর জবরদস্তি করছে তাও রহস্যজনক। সারাদেশে তৌহিদী ও ইসলামপ্রিয় জনতা পটিয়া মাদ্রাসায় ঘটনা নীরবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় এমপির আত্মীয়-স্বজন পটিয়া পুলিশের  সহযোগিতারয় বারবার পটিয়া মাদ্রাসার বুজুর্গ ও বিশাল ছাত্রবাহিনীর বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টির জন্য প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষক ও আলেম ছাত্ররা ধৈর্যের সহিত ঘটনা শান্ত রাখার চেষ্টা করে যাচ্ছে। পটিয়া মাদ্রাসা থেকে পদত্যাগ করা মুহতামিম মৌলানা হামজাকে দিয়ে ঐতিহ্যবাহী মাদ্রাসার বিরুদ্ধে মাফিয়াচক্র নানারকম চক্রান্ত করে যাচ্ছে। ইতোমধ্যে ব্যাংক হিসেব বন্ধ করে রাখা হয়েছে। চার হাজার ছাত্রের খাওয়া- দাওয়া বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ দিয়ে মিথ্যে মামলা হয়রানি এবং মাদ্রাসা বন্ধের পায়তারা ও নানাভাবে হয়রানির মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। পটিয়া মাদ্রাসার আলেম ছাত্রদের সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেছেন বিগত সম্প্রতি প্রশাসন ও জামিয়া পটিযার পরিচালনা পরিষদের সমন্বয়ে গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী শুরার উভয় পক্ষের সমন্বয়ে জামিয়া তে মিটিং এর ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু বিতাড়িত, অবাঞ্ছিত মুহতামিমের সমর্থনকারীদের পথে পথে প্রতিবন্দকতা সৃষ্টি করে শুরার সদস্যদের কে জামিয়ায় আসতে দেয়নি। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করে শুরা মিটিংয়ে মেহমানদের প্রবেশে নিষেধাজ্ঞা ও বাধা সৃষ্টির মাধ্যমে সমাধানের পথ বন্ধ করার করানে আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অবাঞ্চিত ও বিতাড়িতরা নিজেদের হীন স্বর্থ আদায়ের উদ্দেশ্যে সরকারের উচ্চমহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার করে সমাধানকে নির্বাচনের পরে নিয়ে যেতে চায়। জমিয়ার পরিস্থতি স্বাভাবিক করতে ও যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে শুরা ও প্রশাসন ব্যর্থ হলে পরবর্তীতে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য শুরা ও প্রশাসন দায়ী থাকবে। এবং পূর্বের শুরাকে অবাঞ্ছিত বলে গণ্য করা হবে। সাতদিনের মধ্যে শুরা যদি মিটিং করে সমাধা না করে তাহল পূর্বের শুরা সম্পূর্ণ বাতিল ও অকার্যকর বলে বিবেচিত হবে এবং নতুন ভাবে পূর্ণাঙ্গ কমিটি চুড়ান্ত করা হবে। ইত্তেহাদ-এর স্থায়ী কার্যালয় জামিয়া পটিয়া। এবং এর জন্য পৃথক ভবনের কাজ নির্মানিধীন হওয়া সত্ত্বেয় ইত্তেহাদ-এর জন্য বাহিরে কার্যাল স্থানান্তরের নামে ৫০ লক্ষ টাকা কালেকশান করে ইত্তেহাদকে নিজস্ব বোর্ড বানানোর পায়তারা করছে। অতএব এটি ইত্তেহাদ বোের্ড কে ব্যক্তিস্বার্থে ব্যবহার করে অর্থ আত্মষাৎ করার ও ইত্তেহাদের সুনাম নষ্টের ষড়যন্ত্রের শামিল। ইত্তেহাদ-এর বোর্ড পরীক্ষা পূর্বের ঘোষণা অনুযায়ী যথাসময় অনুষ্ঠিত হবে। এবং তা জামিয়া পটিয়ায় অবস্থিত স্থায়ী কার্যালয় থেকেই ইত্তেহাদেন মুদিরে ইমতেহান আল্লামা মুফতী জসিমউদদীন কাসেমী সাহেব দাঃ বাঃ নিয়ন্ত্রন করবেন। সাংবাদিক সম্মেলনে ছাত্ররা বিভিন্ন অভিযোগে বলেন, আমরা জামিয়া পটিয়ার মত ঐতিহ্যবাহী দ্বীনি এদারায় এমন কাউকে মুহতামিম বা অন্য কোন পদে দেখতে চাইনা যিনি, নারী পুরুষের যৌথ অনুষ্ঠানে সঙ্গিত গায় ইহুদী-খৃষ্টানদের মত ফাসেকদের সাথে বসে কেক কাটে। ইহুদী খৃষ্টানদের প্রতিষ্ঠিত ঈমান বিধ্বংসী আন্তর্জাতিক সংগঠন রেড ক্রস। রেড ক্রিসেন্ট, ইন্টারফেইখের নিয়মিত সদস্য ও প্রচারক। জামিয়ার ত্রী-মাসিক পত্রিকা বালাগুশ শারকে ইংরেজি ভাষায় বিরোধী কলাম লিখে বাংলাদেশে অবস্থিত আমেরিকার দূতাবাসে পাঠিয়ে দেয়। জামিয়ার শিক্ষকদের সাথে নিজের গোলামের মত আচরণ করে। মুরুব্বীদের সাথে বেয়াদবের মত আচরণ করে এবং সর্বক্ষণ তাদেরকে চাপে রেখে তার অবৈধ কর্মের অনুমোদন আদায় করে। জামিয়ার মজলিসে ইলমি সহ সকল মজলিসের সদস্যদেরকে ভয়-ভীতি কিংবা লোভ দেখিয়ে নিজের অবৈধ কাজে সমর্থন আদায় করে। জামিয়ার ছাত্রদেরকে সর্বদা মামলা-হামলার ভয় দেখায় এবং সাধারণ ছাত্রদের পিছনে সর্বক্ষণ তার অনুগত ছাত্রদেরকে গোয়েন্দাগিরির কাজে লাগিয়ে রাখে। গোয়েন্দা ছাত্রদের ভূয়া রিপোর্টের ভিত্তিতে কোন রকম তাহকীক ও পরামর্শ ছাড়া সাধারণ ছাত্রদেরকে বহিষ্কার করে। শিক্ষকদের মাঝে কিতাব বণ্টন ও জামিয়ার অভ্যন্তরীণ জিম্মাদারীর ক্ষেত্রে যোগ্যতা ও জামিয়ার লাভের দিকে লক্ষ না রেখে নিজের সর্বদা হীন স্বার্থের দিকে লক্ষ রাখে। পদের লোভে, অর্থের লোভে এমপি-মন্ত্রী ও ক্ষমতাবান ও দৌলতমন্দ আওয়ামদের দরবারে ধরনা দিতে ব্যস্ত থাকে। যা বিগত এক থেকে দেড় মাস সময়ে স্পষ্টভাবে সামনে উঠে এসেছে। অর্থ ও পদের লোভে হালাল-হারামের মধ্যে কোন পার্থক্য করে না। জামিয়ার খেদমত থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পর পুরো দেশের দূর্ণীতিবাজদের দরবারে ধরনা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে জামিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট খবর প্রচার করে সারাদপশ থেকে সন্ত্রাসীদের একত্র করে জামিয়ার উপর হামলা করে। নিজের গদি রক্ষার জন্য পদের বলে জামিয়ার ব্যাংক একাউন্ট বন্ধ করে এতীম-মিসকীন ছাত্রদের টাকা আটকে রেখে নৈরাজ্য সৃষ্টি করে। সাধারণ শিক্ষক কর্মচারীদের জন্য বাইরে দাওয়াতে যাওয়া ও সাধারণ মসিবতগ্রস্থ লোকের জন্য মসজিদে দোয়া করা নিষিদ্ধ ঘোষণা করে, যদিও তার অবৈধ সমর্থনকারীদের সব কিছু বৈধ রাখে। নির্মাণ সামগ্রী ক্রয়ের প্রতিটি পন্য থেকে নিজের কমিশন হাতিয়ে নেয়। এবং তার কোন ভাউচার বা হিসাব পেশ করে না। অভ্যন্তরীণ দায়িত্বপ্রাপ্ত কোন জিম্মাদারকপ স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে চাপের মুখে রেখে নিজের হীন স্বার্থ আদায় করার চেষ্টা করে। সীমাহীন বড়াই ও গৌরবের কারণে নিজেকে প্রভু মনে করে এবং কারো কোন ভালো পরামর্শ শুনতে চায়না। কথায় কথায় মিখ্যা বলে এবং সর্বদা ওয়াদা ভঙ্গ করে। নিজের অবুঝ ছেলেদের প্রস্তাবকে শিক্ষকদের উপর প্রাধান্য দেয় এবং তাদেরকে নাজায়েজ ফায়দা ভোগ করতে দেয়। পুরাতন ছাত্রদের সিট কেটে দিয়ে নিজের সন্তান ও একান্ত অনুগত ছাত্রদেরকে সেখানে সিট দেয়। নায়েবে মুহতামিম ও মুহতামিমের পদ দখল করার জন্য নির্দিষ্ট সময়ে শুরা না করে মাদরাসা বন্ধ করে প্রশাসন ও এমপির উপস্থিতিতে শুরা অধিবেশন করে উক্ত পদগুলো হাতিয়ে নেয়। সংবাদ সম্মেলনে জামেয়ার কয়েকজন ছাত্রও বক্তব্য রাখেন।

রিটেলেড নিউজ

ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

আমাদের বাংলা ডেস্ক : : ‎ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড. ফয়জুল হকে...বিস্তারিত


কক্সবাজারের চার আসনে পোস্টাল ব্যালেটে ভোট দিয়েছেন ২৮ হাজার ৬৩০ জন

কক্সবাজারের চার আসনে পোস্টাল ব্যালেটে ভোট দিয়েছেন ২৮ হাজার ৬৩০ জন

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে মোট ২৮ হাজার ৬৩০ জন ভোটার পো...বিস্তারিত


ইউএনওর বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে দুদক

ইউএনওর বিরুদ্ধে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক : রংপুরের পীরগাছায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমনের বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্...বিস্তারিত


আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব : ২৫ দিনে জরিমানা ১৮ লাখ টাকা, মামলা ১৭৬

আচরণবিধি লঙ্ঘনের মহোৎসব : ২৫ দিনে জরিমানা ১৮ লাখ টাকা, মামলা ১৭৬

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিযোগিতা চল...বিস্তারিত


জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে...বিস্তারিত


আগামী ৯ মাস যাওয়া যাবে না সেন্ট মার্টিন

আগামী ৯ মাস যাওয়া যাবে না সেন্ট মার্টিন

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার : : কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ আগাম...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: