শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি : | ০৬:৫৮ পিএম, ২০২১-১০-১২
লাভ বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে লাভ বাংলাদেশ সদর উপজেলা কমিটিতে মোহাম্মদ রুবেলকে সভাপতি ও এনামুল হক রনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। লাভ বাংলাদেশ সদর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রুবেলের নেতৃত্বে লাভ বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক নেতা মিজানুর রহমান চৌধুরী ও লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক সারওয়ার সাঈদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। গত ১১ অক্টোবর সোমবার বিকাল পাঁচটায় লাবনী পয়েন্টের কড়াই রেস্টুরেন্টের কনফারেন্স রুমে লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সালামের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাভ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও লাভ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ। বিশেষ অতিথি ছিলেন,কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন। জেলা অর্থ সম্পাদক মুজিবুর রহমান। লাভ বাংলাদেশ কক্সবাজার শহর কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান। কমিটিতে সদস্যপদ লাভ করেন জহিরুল ইসলাম ইমন, মোহাম্মদ শরীফ,অর্ণব হাসান ফয়েজ, তামজীদ উদ্দিন, নূরুল আমিন,সঞ্জয় পাল, তানজুর আলম, রবিউল আলম রাজা, ফয়েজুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited