শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৫৪ পিএম, ২০২৬-০৯-১৫
শহীদুর রহমান জুয়েল :
সিলেট সফরকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি গাড়ি বহর নিয়ে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় পৌঁছান।
এ সময় মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।
এরপর তিনি সিলেটের খাদিমপাড়ায় অবস্থিত হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন এবং সেখানেও জিয়ারত ও মোনাজাত সম্পন্ন করেন।
এর আগে, সকালে নির্ধারিত সময়ের কিছুটা পর (বেলা ১১টা ২৭ মিনিটে) তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মাজার এলাকায় আগমন এবং প্রস্থানের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ ও সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত ও শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন:
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ
সিসিক প্রশাসক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন
সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী
সিলেটের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ।
সফরসূচি অনুযায়ী, দুপুর পর বিকাল ৩টার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : বাঘাইছড়িতে রাজকীয় সংবর্ধনা পেল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপ...বিস্তারিত
রাঙামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগী ও তাদের...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ এলা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited