শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩৯ পিএম, ২০২৬-০৫-১৭
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই সরকারের আমলে আইনশৃঙ্খলার যেভাবে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যহত থাকে, তাহলে এই সরকার নাই হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন, কিন্তু, নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েই কোনো চিন্তা নাই। রোববার (১৭ মে) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, এই সরকারের অনেক গুণ, মেঘনা উপজেলায় তিন মাসে চার খুন। স্ত্রী তার স্বামীর বিচার চাচ্ছে, সন্তান তার বাবার খুনের বিচার চাচ্ছে। এই হত্যার বিচার করবে কারা? এই সরকারের প্রতি মানুষের আস্থা দিন দিন যেভাবে তলানিতে যাচ্ছে, তাতে করে কিছুদিনের মধ্যে মানুষের আস্থা নাই হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির মেঘনা উপজেলার সভাপতি ও প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ জেলার নেতৃবৃন্দরা। পরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতাকর্মী হাসনাত আবদুল্লাহর হাতে ফুল দিয়ে মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited