বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে প্রতারক চক্রের সদস্য আটক

আমাদের বাংলা ডেস্ক :    |    ১০:০৮ পিএম, ২০২৫-১২-০৪

যশোরে প্রতারক চক্রের সদস্য আটক

যশোর ব্যুরো :
নড়াইল থেকে বাড়ি ফেরার পথে প্রতারণার শিকার শরিফুল ইসলাম (৩০) নামে এক দিনমজুরের টাকা হাতিয়ে পালানোর চেষ্টা করা এক প্রতারককে আটক করেছেন যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ৯টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
দিনমজুর শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা থানার রায়পুর গ্রামের নওশের আলীর ছেলে। তিনি নড়াইল এলাকায় দিনমজুরের কাজ শেষে সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে নড়াইল স্ট্যান্ডে নামেন। ওই সময় যশোরের মনিরামপুর উপজেলার মোজাম আলির ছেলে মোতালেব হোসেন (৩২) প্রতারণার আশ্রয় নিয়ে তার কাছ থেকে সাড়ে ৭ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান।
টাকার প্রতারণা টের পেয়ে স্থানীয় লোকজন চিৎকার করলে মোতালেব দ্রুত দৌড়ে পালিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় ঢুকে পড়েন। এ সময় হাসপাতাল পুলিশ ক্যাম্পে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
পরে জিজ্ঞাসাবাদে মোতালেব স্বীকার করেন, তিনি বর্তমানে যশোর শহরের চোরমারা দিঘি পাড় এলাকায় বসবাস করেন এবং অতীতেও অন্তত তিন-চারবার একই ধরনের প্রতারণার ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর