শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৪ পিএম, ২০২৫-১২-১৯
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ চত্বরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা সেখানে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে ওসমান হাদিসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শাহবাগ চত্বরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মোনাজাতে ইমাম বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। তার জীবনের সব ভুল-ভ্রান্তিগুলো মাফ করে দিন। তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’
এ সময় আবরার ফাহাদ, মুগ্ধ, আবু সাঈদসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি, আন্দোলনে আহত হয়ে যারা মানবেতর জীবন যাপন করছে, তাদের আরোগ্য কামনা করা হয়।
মোনাজাতে বলা হয়, ‘হে আল্লাহ, তুমি দেখিয়ে দিলে, ফেরাউনদের তুমি ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না। তরুণদের মধ্যে তুমি এমন শক্তি দিয়েছ যে, তারা কোনো অন্যায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দিতে প্রস্তুত নয়। এই তরুণরাই আগামীতে ইসলামের পতাকা সমুন্নত রাখবে।’
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited