শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি: | ০৩:৫৩ পিএম, ২০২১-০৫-২৮
খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা (২৬) নামে এক কয়েদি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৮) সকালে কারাগারের ভেতরে আইসোলেশন সেন্টারের টয়লেটে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মিলন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অরুন পাড়া এলাকার মনসারাই ত্রিপুরার ছেলে। একটি পর্নোগ্রাফি মামলার আসামি হয়ে তিনি কারাগারে ছিলেন। খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার দিদারুল আলম জানান, আসামি মিলন সকালে কারাগারের আইসোলেশন সেন্টারের টয়লেটে যান। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও টয়লেট থেকে বের না হওয়ায় অন্য আসামিরা সেখানে গিয়ে টয়লেটের ভেনটিলেটরের রডের সঙ্গে গামছা পেচানো অবস্থায় মিলনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা রিপল বাপ্পি চাকমা জানান, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ বিষয়ে জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো সাজ্জাদ হোসেন জানান, কারাগারে আসামির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১৬ মে খাগড়াছড়ির গুইমারা থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলায় মিলনকে আটক করা হয়। পরের দিন ১৭ মে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে মিলন কারাগারে ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited