বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাজধানীতে ঘাঁটি গাড়ছে পলাতক আসামিরা

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৮ পিএম, ২০২৩-০৯-০৯

রাজধানীতে ঘাঁটি গাড়ছে পলাতক আসামিরা

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ কিংবা গণধর্ষণ, হত্যাকাণ্ডসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করার পর অপরাধীরা রাজধানীকেই বেছে নিচ্ছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। পরিচয় গোপন রেখে রাজধানীতে বিভিন্ন স্থানে অবস্থান কিংবা কর্মসংস্থানের সুযোগ থাকার কারণে অপরাধীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকতে প্রতিনিয়ত কৌশল ব্যবহার করছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্য যেকোনও ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে বিভিন্ন কৌশল অবলম্বন করে কাজ করছেন। যখনই একেকটি গ্রেফতারের ঘটনা ঘটছে, তখনই বেরিয়ে আসছে পেছনের ঘটনা। গত দুই মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন ধরনের অর্ধশতাধিক অপরাধী গ্রেফতার হয়েছে। অপরাধীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতারের পর পর্যালোচনা করে এসব তথ্য পেয়েছে বলে জানিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে প্রতিয়িত যে পরিমাণ মানুষ ঢুকছে এবং বেরিয়ে যাচ্ছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিংবা কোনও সংস্থা নেই তদারক করার। যে কারণে এসব বিষয়ে কারও জবাবদিহিও নেই। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব কিংবা যেকোনও অপরাধী চক্রের সহায়তায় অপরাধীরা পরিচয় গোপন রেখে রাজধানীতে দীর্ঘদিন অবস্থান করছে। এই সংখ্যা নেহাত কম নয়। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রাজধানীর প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে ভাড়াটে তথ্য ফরম সংগ্রহ করার জন্য। তারা সে অনুযায়ী কাজ করছে। বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের এসব বিষয়ে সচেতন থাকার জন্য প্রতিনিয়ত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সমাজ-সংশ্লিষ্টরা বলছে, রাজধানীতে এমনিতেই চোর-ছিনতাইকারীসহ নানা ধরনের অপরাধীদের আবাসস্থল। সারা দেশ থেকে যখন অপরাধীরা কোনও অপরাধ করে এসে ঢাকায় অবস্থান নেয়, তখন এসব অপরাধীদের সংস্পর্শে অন্যরাও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জডড়য়ে পড়ছে, যা রাজধানীতে অপরাধের মাত্রাকে দিন দিন বাড়িযয়ে তুলছে। তারা আরও বলছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অপরাধীদের তাৎপরতা আরও বাড়ার আশঙ্কা থেকে যায় এবং এতে নানা ধরনের অপরাধ সংঘটিত হওয়ার শঙ্কা থেকে যায়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো প্রয়োজন, যাতে এসব অপরাধীকে কেউ ব্যবহার করার সুযোগ না পায়। তারা বলছেন, বিশেষ করে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুর, ওয়ারি, লালবাগ ও উত্তরার কিছু অংশ অপরাধীরা নিজেদের ধরাছোঁয়ার বাইরে বলে ধারণা করে থাকে। এসব এলাকায় আসা অপরাধীরা অন্য অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। এতে অপরাধের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এসব জায়গায় কোনও ঘটনা ঘটলে তখন অপরাধীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। মামলা হলেও এদের ভাসমান হিসেবে উল্লেখ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, অনেকেই জাতীয় পরিচয়পত্র নকল করছে। আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের সুযোগ রয়েছে। বিশেষ করে ভাড়াটে তথ্য কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় চাকরির বিষয়ে জাতীয় পরিচয়পত্র তেমন একটা পর্যালোচনা করা হয় না। যে কারণে সেখানে কোনও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে অপরাধী শনাক্তে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। গত ঈদুল আজহার ছুটিতে রাজধানীর বাড্ডায় ডাকাতির ঘটনা ঘটিয়ে চম্পট দেয় একাধিক অপরাধী। এখনও তারা ধরাছোঁয়ার বাইরে। ভাড়াটে পরিচয়ে মাসখানেক থাকার পর জাতীয় পরিচয়পত্র দিলেও, সেটি নকল বলে জানা যায়। বাড়িওয়ালাও সেভাবে তথ্য সংগ্রহ করেননি। যে কারণে অপরাধী শনাক্তে বেশ বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গত ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বড়লেখায় রিয়াজ উদ্দিন (৩২) নামে এক রাজমিস্ত্রি নিখোঁজ হন। ৬ সেপ্টেম্বর তার লাশ উদ্ধার করা হয়। র‌্যাব বলছে, হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ দুজনকে পলাতক থাকা অবস্থায় রাজধানীর তুরাগ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানায়, শরীয়তপুর জেলায় হত্যা মামলার এজাহারনামীয় দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার থেকে ৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকায় অপহরণ ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গত ৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। ফেনী জেলায় শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩ সেপ্টেম্বর। পাঁচ বছরের সাজা পাওয়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাদক ব্যবসায়ীকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয় ১ সেপ্টেম্বর। ফরিদপুরের গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে গত ৩০ আগস্ট গ্রেফতার করা হয়। ফরিদপুর জেলার মধুখালীতে ভ্যানচালক নিহতের ঘটনায় অভিযুক্ত আসামিকে ভাটারা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত ২৭ আগস্ট গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকেও ২৭ আগস্ট উত্তরা থেকে গ্রেফতার করা হয়। নওগাঁ জেলার মান্দা এলাকায় শিশুকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয় গত ২৫ আগস্ট। ফরিদপুর জেলার ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে ১১ বছর পর ঢাকার পার্শ্ববর্তী এলাকা রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিভিন্ন সময়ে গ্রেফতার আসামিদের বরাত দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, রাজধানীতে এসে কর্মসংস্থান হিসেবে কেউ রিকশা চালাচ্ছেন, কেউ দিনমজুর হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন, কেউ বিভিন্ন মার্কেটে কিংবা বাসাবাড়িতে নিরাপত্তা প্রহরীর কাজ করছেন। এ ছাড়া নিজেদের বাঁচাতে কাছের লোকজনের পরামর্শে আইনের হাত থেকে বাঁচতে রাজধানীতে আসার পর নকল জাতীয় পরিচয়পত্র তৈরি করছে অনেকে। অপরাধ ঘটিয়ে যখন তারা রাজধানীতে আসছে, তখন তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি ফেলে দিয়ে নতুন মোবাইল ফোন কিনে অন্যজনের নাম ব্যবহার করে সিম কিনছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন  বলেন, সম্প্রতি র‌্যাবের অভিযানগুলোয় দেখা যাচ্ছে যারা গ্রেফতার হচ্ছে, তারা অনেকেই বিভিন্ন মামলার পলাতক আসামি। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের রাজধানী থেকে গ্রেফতার করা হচ্ছে। দেশের যেকোনও জায়গায় অপরাধমূলক কর্মকাণ্ড করে রাজধানীতে নিজের পরিচয় লুকিয়ে অবস্থানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে র‌্যাব। সমাজ ও অপরাধ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক  বলেন, রাজধানীতে যেমন নানা ধরনের অপরাধীদের আবাসস্থল, সেই সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশে অপরাধ করে অপরাধীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে রাজধানীকে বেছে নিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব বিষয়ে কম নজরদারির কারণে অপরাধীরা রাজধানীতে এসে ঘাঁটি গাড়ছে। এতে স্থানীয় অপরাধীদের সঙ্গে মিশে গিয়ে তারা আবার অন্য ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এ ছাড়া এসব অপরাধীকে পেছন থেকে ইন্ধন দিতে রাজধানীতে বেশ কয়েকটি চক্র গড?ে উঠেছে বলে জানান এই সমাজ ও অপরাধ বিশ্লেষক।

রিটেলেড নিউজ

রঙিন খাবারের ফাঁদে শিশু, বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

রঙিন খাবারের ফাঁদে শিশু, বাড়ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

আমাদের বাংলা ডেস্ক : : সামিউল আজাদ শামীম : শিশুদের পৃথিবী রঙে রঙে ভরা। তারা রঙ পছন্দ করে, তারা উজ্জ্বলতা ভালোবাসে, তারা চা...বিস্তারিত


পারিবারিক সম্পর্কগুলো আজ বিলুপ্তের পথে

পারিবারিক সম্পর্কগুলো আজ বিলুপ্তের পথে

আমাদের বাংলা ডেস্ক : : এসএম রায়হান মিয়া : মানুষ সামাজিক প্রাণীÑএই সত্যটি মানবসভ্যতার শুরু থেকে অটুট। পরিবার ছিল সেই স...বিস্তারিত


দূর থেকে দেওয়া আগুনের নির্দেশÑএ কেমন নেতৃত্ব, এ কেমন রাজনীতি?

দূর থেকে দেওয়া আগুনের নির্দেশÑএ কেমন নেতৃত্ব, এ কেমন রাজনীতি?

আমাদের বাংলা ডেস্ক : : এসএম হাসানুজ্জামান : বাংলাদেশের রাজনীতি আজ এমন এক ভয়াবহ বাস্তবতায় উপনীত হয়েছে, যেখানে নেতৃত্বের ...বিস্তারিত


জিহাদি থেকে রাষ্ট্রনায়ক হোয়াইট হাউসে আল-শারার অনবদ্য কূটনৈতিক উত্থান

জিহাদি থেকে রাষ্ট্রনায়ক হোয়াইট হাউসে আল-শারার অনবদ্য কূটনৈতিক উত্থান

আমাদের বাংলা ডেস্ক : : রাফায়েল আহমেদ শামীম : একসময় যার নাম উচ্চারণ করলেই পশ্চিমা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ত, যিনি ছিলেন যুক্...বিস্তারিত


মানবতা বাঁচাতে চাই নৈতিক শিশুকাল

মানবতা বাঁচাতে চাই নৈতিক শিশুকাল

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ শামীম মিয়া : মানবসভ্যতার অগ্রযাত্রায় নৈতিকতা এমন এক মৌলিক শক্তি, যার অভাবে জ্ঞান অন্ধ, ক্ষমতা ন...বিস্তারিত


চট্টগ্রাম ডিজেল সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশে ‘আমাদের বাংলা’ ও ‘আমাদের চট্টগ্রাম’-এর বিরুদ্ধে হুমকি ও উকিল নোটিশ

চট্টগ্রাম ডিজেল সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশে ‘আমাদের বাংলা’ ও ‘আমাদের চট্টগ্রাম’-এর বিরুদ্ধে হুমকি ও উকিল নোটিশ

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম বন্দরে ডিজেল সিন্ডিকেট ও মাফিয়া চক্রের কার্যক্রম নিয়ে দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদে...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: