শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ০৫:৪১ পিএম, ২০২০-০৯-২৯
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর থেকে নাসরিন আক্তার (২২) নামে এক
অন্তঃসত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তার
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। নিহত নাসরিন জেলার
সদর উপজেলার নাটাই ইউপির পয়াগ গাছতলা গ্রামের ওসমান মিয়ার মেয়ে। নিহতের
পরিবারের লোকজন জানায়, গত ৩ বছর আগে নবীনগর উপজেলার শিবপুর খায়ের বাড়ির
মোঃ আবুল খায়েরের ছেলে আতিকুর রহমান (২৭) এর সাথে বিয়ে হয় নাসরিনের।
তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের জন্য
বিভিন্ন সময় তাকে নির্যাতন চালিয়ে আসছিল। বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে
মীমাংসা করা হলেও কোন সুফল পাওয়া যায়নি। গত কিছুদিন আগেও আতিকুর তার
স্ত্রীর কাছে ১০ হাজার টাকা দাবী করে। গতকাল সোমবার সন্ধ্যায় নাসরিনের
শ্বশুড় বাড়ি থেকে খবর আসে সে ফাঁসিতে ঝুলেছে। গৃবধূর পরিবারের অভিযোগ
নাসরিনকে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের
দাবী জানান।
এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, পারিবারিক
কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা
হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited