বাংলাদেশ   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৫:৩০ পিএম, ২০২৬-১০-১৭

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ১০টি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। সর্বশেষ উদ্ধার করা চারজনের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। রিসোর্টে আর কেউ আটকা পড়েছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের ঘটনাস্থলে একাধিক ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার অভিযান জোরদার করা হয়।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য জানান, প্রথমে ছয়টি মরদেহ উদ্ধার করা হয় এবং ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে আরও চারটি মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ উদ্ধার করা চারজনের মরদেহ রিসোর্টের বাথরুম থেকে পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

অগ্নিকাণ্ডের পর ছয়জনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

Fire Caxbazar tuptup

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সবুক্তগীন মাহমুদ সোহেল জানান, আহতদের মধ্যে পাঁচজনের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজন পড়ে গিয়ে আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাসপাতালে পাঠানো ছয়জনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, এসআরবি ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নেন। স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য আরও জানান, নতুন এই রিসোর্টটির জন্য ফায়ার সার্ভিসের অনুমোদন ছিল না।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে প্রায় ৩০ জন অবস্থান করছিলেন। তাদের মধ্যে চার থেকে পাঁচজন বের হতে পেরেছেন বলে জানা গেছে। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। রিসোর্টে মোট কতজন ছিলেন এবং আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে উদ্ধার অভিযান চলছে।

স্থানীয়দের ধারণা, রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত বক্তব্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলেও দাবি করা হয়েছে। তবে এ তথ্যও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান ও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

রিটেলেড নিউজ

টঙ্গীতে পৃথক স্থানে আগুন বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

টঙ্গীতে পৃথক স্থানে আগুন বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

আমাদের বাংলা ডেস্ক : : টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে দুটি পৃথক স্থানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ...বিস্তারিত


ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশেà...বিস্তারিত


কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যাশা

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কাà...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬...বিস্তারিত


দুর্গাপূজার নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজার নিরাপত্তায় চাঁপাইনবাবগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা নà...বিস্তারিত


রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর