বাংলাদেশ   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কাজে আসছে না ১৬ কোটি টাকার সেতু

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:২৬ পিএম, ২০২৬-০৮-২৪

কাজে আসছে না ১৬ কোটি টাকার সেতু

মাগুরা প্রতিনিধি :
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর ১৬ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুর কাজ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। তবে সেতুর এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় এখনো যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি এটি। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পড়ে আছে অচল অবস্থায়। বাধ্য হয়ে পাশের পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছেন দুই উপজেলার মানুষসহ দূরপাল্লার অসংখ্য যানবাহন।
সরেজমিনে দেখা গেছে, ফটকি নদীর ওপর নির্মিত নতুন সেতুর মূল অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ হয়েছে। মাগুরা সদর অংশের সংযোগ সড়কও নির্মাণ করা হয়েছে। তবে সেতুর দক্ষিণ পাশে শালিখার আড়পাড়া বাজার অংশে প্রায় ২৩৫ মিটার সংযোগ সড়ক এখনো নির্মাণ করা হয়নি। জমি অধিগ্রহণ জটিলতার কারণে ওই অংশের কাজ আটকে আছে।
নতুন সেতুর এক পাশে সংযোগ সড়ক থাকলেও অপর পাশে না থাকায় অনেক সময় স্থানীয় লোকজন ভুল করে সেতুর ওপর উঠে পড়ছেন। পরে অপর প্রান্তে গিয়ে সংযোগ সড়ক না থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা সম্প্রতি সেতুর অপর প্রান্তে লাল ফিতা টানিয়ে দিয়েছেন।
এদিকে নতুন সেতু চালু না হওয়ায় পাশের পুরোনো সেতুটিই এখনো যান চলাচলের প্রধান ভরসা। ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন মাগুরা-যশোর ও ঢাকা-খুলনাগামী বাসসহ শত শত ভারী ও মাঝারি যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে পুরোনো সেতু ব্যবহার করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের মার্চে ফটকি নদীর ওপর নতুন সেতুটির নির্মাণকাজ শুরু হয়। সেতুর মূল অবকাঠামোর পাশাপাশি মাগুরা সদর অংশের সংযোগ সড়কের কাজ ২০২৪ সালে শেষ হয়। তবে শালিখা উপজেলার আড়পাড়া বাজার অংশে জমি অধিগ্রহণ না হওয়ায় সেতুর দক্ষিণ পাশে ২৩৫ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হলে মাগুরা, যশোরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে পুরোনো সেতুর ওপর যানবাহনের চাপ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে। তাই দ্রুত জমি অধিগ্রহণ করে সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।
আড়পাড়া বাজারের মুদিদোকানদার অলোক রায় বলেন, আমার প্রায় দুই শতাংশ জমি সেতুর সংযোগ সড়কের মধ্যে পড়েছে। সরকার যদি জমি অধিগ্রহণ করে এবং ন্যায্যমূল্য দেয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। সেতুটি দ্রুত চালু হলে এলাকার মানুষেরই উপকার হবে।
মনিরুল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, সেতু তৈরি হয়েছে, কিন্তু রাস্তা নেই। ফলে এত টাকা খরচ করে সেতু বানিয়েও আমরা সেটির সুবিধা পাচ্ছি না। পুরোনো সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দ্রুত সংযোগ সড়কের কাজ শেষ করা দরকার।
মাগুরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সেতুর মূল অংশ নির্মাণের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। তবে আড়পাড়া বাজার অংশের জমি অধিগ্রহণ করে বুঝিয়ে না দেওয়ায় ওই অংশের সংযোগ সড়কের কাজ করা সম্ভব হয়নি।
মাগুরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ বলেন, সেতুর মূল অবকাঠামো এবং মাগুরা অংশের সংযোগ সড়কের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আড়পাড়া অংশের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শেষ হলে সংযোগ সড়কের কাজও শেষ করা হবে। এরপর সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জমি অধিগ্রহণ জটিলতা দ্রুত নিরসন করে সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করা হবে। এতে একদিকে ১৬ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুটি ব্যবহার উপযোগী হবে, অন্যদিকে পুরোনো সেতু দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচলও বন্ধ হবে।

রিটেলেড নিউজ

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন সিলেটে আটক

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট নগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের à...বিস্তারিত


সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

সরকারি ৪২ ফ্ল্যাট বহিরাগতদের ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলানগর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজের বিরুদ্ধে সরকারি ৪২ফ্ল্যাট বহিরাগতদের à...বিস্তারিত


কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

কুড়িগ্রামে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম শুষ্ক মৌসুমে দেখা দিয়েছে  তীব্র নদী ভাঙ্গন। জেলা জুড়ে ১৬ নদ-নদী থ...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

চাঁপাইনবাবগঞ্জে চালকসহ ট্রাকভর্তি সার আটক

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে রাসায়নিক সার ভর্তি একটি ট্রাক আটক করেছে সদর থানা পুলি...বিস্তারিত


গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

গফরগাঁওয়ে ডাকসু নেতার বাড়ীতে অগ্নিসংযোগ উদ্বেগ জামায়াতের

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, ময়মনসিংহ: : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের  স্বাস্থ্য ও পরà...বিস্তারিত


রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৬

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী, মাদক সেবী ও গণউপদ্রবকারী à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর