বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অ্যাড. দীপেন দেওয়ানের সাথে সাবেক প্যানেল মেয়র হেলালের মতবিনিময়

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০২:২৮ পিএম, ২০২৫-১১-২২

অ্যাড. দীপেন দেওয়ানের সাথে সাবেক প্যানেল মেয়র হেলালের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে মতবিনিময় করেছে রাঙামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টায় অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বাসভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় অ্যাডভোকেট দীপেন কে ফুল ও ধানের শীষ দিয়ে বরণ করে নেয় ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তব্যে রাঙামাটির ২৯৯নং আসনের ধানের শীষের কাণ্ডারী দীপেন দেওয়ান বলেন, হেলাল উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে শুনে খুশি হয়েছি। পাশাপাশি আগামী নির্বাচনে ত্যাগী ও কঠোর পরিশ্রমী বিএনপির এই কর্মী কে পাশে পাবো। বিগত সময়ে বিএনপি করার কারণে অনেকেই অমানবিক নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের কে বিএনপি স্বরণ রেখেছে। আপনারা ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আগামীতে আমরা জয়লাভ করব এটা নিশ্চিত।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মোঃ সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য নুরুল আজম ও রাঙামাটি জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ নুরুল কবির বাচা।
এছাড়াও অন্যান্যের মাঝে রাঙামাটি জেলা ছাত্রদলের সহ সভাপতি লোকমান হাকিম, জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাবু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য কায়সার হামিদ ও মো. ওসমান, জেলা যুবদলের সদস্য আবু তৈয়ব, ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম ইমন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল হাকিম রাজু, জেলা ছাত্রদলের সদস্য মো. মাসুদ ও হৃদয় দাশ, ১নং ওয়ার্ড মৎসজীবি দলের সভাপতি বাদশা, ১নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. আলমগীর হোসেন, পাবলিক কলেজ ছাত্রদলের সভাপতি সামিউল আলম তানিম, যুবদল নেতা জহির, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল হাশেম, সদরথানা যুবদলের সদস্য মো. হাবীব এবং ছাত্র নেতা আলভি হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে রাঙামাটি কলেজ গেইট এলাকা থেকে ৫শতাধিক নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বাসভবনে আসেন পৌর বিএনপির এই নেতা। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর