বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৫০ পিএম, ২০২৫-১০-২০

বিইউপির সাবেক শিক্ষার্থী ধর্ষণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

 ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে গতকাল রাত ২টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রোজারিও সাভারের কমলাপুরের গোয়ালিয়া এলাকার বাসিন্দা। এর আগে গতকাল তার সহযোগী মিঠু বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় বিপ্লব রোজারিও নামে অপর অভিযুক্ত পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশু শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এসময় সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লবের সহযোগিতায় ভুক্তভোগীকে বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর বাদী হয়ে মামলা করেন ওই তরুণী। পরে গত ১৯ অক্টোবর গাজীপুরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৮ অক্টোবর সহযোগী মিঠু বিশ্বাসকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, সোহেল রোজারিও এ মামলার প্রধান আসামি। তাকে গত রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতিও চলছে।  

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর