শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:৪৮ পিএম, ২০২৬-০১-০৭
হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। প্রতীক বরাদ্দের আগে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে দুই ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান এ নোটিশ জারি করেন। অভিযোগে বলা হয়, গত ২ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে এবং পরদিন পাঞ্জারাই বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালিয়েছেন রেজা কিবরিয়া। এ ঘটনায় স্থানীয় জিতু মিয়া সেন্টু ও মসফিকুজ্জামান চৌধুরী নোমান পৃথকভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নবম তলায় অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযোগের সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ হিসেবে চার কপি ছবি ও প্রয়োজনীয় দলিল সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে রেজা কিবরিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, নোটিশটি তিনি তার আইনজীবীর কাছে পাঠিয়েছেন। বিষয়টি আইনজীবী দেখছেন। এ নিয়ে এখনই গণমাধ্যমে কোনো মন্তব্য করতে চান না। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অভিযোগগুলো প্রতীক বরাদ্দের আগের প্রচারণা সংক্রান্ত। বিষয়টি তিনি যাচাইয়ের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠিয়েছেন।
জানা গেছে, নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে ১৭৭টি স্থায়ী ভোটকেন্দ্রে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজা কিবরিয়া, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান আলী, খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম, বাসদের কাজী তোফায়েল আহমদ, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা এবং স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited