শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৫ পিএম, ২০২৬-০১-০৭
নির্বাচন কমিশনকে গণভোটের প্রচার নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিচ্ছন্ন নির্বাচন দিতে চায়। অতীতের মতো শাসনব্যবস্থা আর চায় না। কিন্তু, রাজনৈতিক দলগুলোর মন মানসিকতায় পরিবর্তন এসেছে কী না, তা এখনো স্পষ্ট নয় বলে মন্তব্য তার। আগামী দিনে বাংলাদেশ কোন পথে হাঁটবে তার অনেকটাই নির্ভর করছে ভোটারদের উপরে। নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে বলে মনে করেন নৌপরিবহন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় এজন্য অনেক ষড়যন্ত্র চলছে। স্মরণ করিয়ে দেন গণভোটে হ্যাঁ জয়ী না হলে আবারও ফ্যাসিবাদ ফিরবে। সুজনের প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার বলেন, দেশের মানুষ এখন আর কেবল আলোচনা নয়, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন দেখতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর স্পষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার বলেও মন্তব্য করেন সুজনের প্রধান নির্বাহী।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited