বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

উঠছে ৩৫৩ প্রস্তাব, প্রথমবারের মতো ডিসি সম্মেলনে থাকছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৬ পিএম, ২০২৫-০২-১৩

উঠছে ৩৫৩ প্রস্তাব, প্রথমবারের মতো ডিসি সম্মেলনে থাকছে নির্বাচন কমিশন

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের একটি অধিবেশনে থাকছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য জানিয়ে বলেন, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ডিসি সম্মেলনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিইসি, নির্বাচন কমিশনার ও ইসি সচিবের কর্মসূচি রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সাধারণত নির্বাচনের আগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বসে নির্বাচন কমিশন। ডিসি সম্মেলনে এবারই প্রথম নির্বাচন কমিশন অংশগ্রহণ করছে। আগামী রোববার থেকে শুরু হওয়া ৩ দিনের এ সম্মেলনে আরও কিছু পরিবর্তন আনা হয়েছে। অন্যবারের মতো এবার রাষ্ট্রপতির অধিবেশন থাকছে না। সম্মেলন শুরুর আগের দিন শনিবার ডিসিরা সম্মেলনস্থলে এসে নিবন্ধন ও অন্যান্য প্রস্তুতি সারবেন। পরে বিকালে সার্বিক প্রস্তুতি নিয়ে ডিসিদের ব্রিফ করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার ডিসি সম্মেলনে ৩৪টি কার্য-অধিবেশন হবে। ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় শাপলা হলে সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে তার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ। দ্বিতীয় দিন কার্য-অধিবেশনের বাইরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। সন্ধ্যায় প্রধান বিচারপতির আমন্ত্রণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আপ্যায়নে অংশ নেবেন তারা। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম গণমাধ্যমকে জানান, সম্মেলন উপলক্ষ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে ১ হাজার ২৪৫টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তার মধ্যে ৩৫৩টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনার জন্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অগ্রগতি প্রতিবেদনের তথ্যানুসারে, গত বছরের ডিসি সম্মেলনে ১১৯টি স্বল্পমেয়াদি, ১৯২টি মধ্যমেয়াদি ও ৭০টি দীর্ঘমেয়াদিসহ মোট ৩৮১টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বল্পমেয়াদি ৬৪ শতাংশ, মধ্যমেয়াদি ৪০ শতাংশ ও দীর্ঘমেয়াদি ৩৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর