শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৫ পিএম, ২০২৫-১০-২১
বিটিএমএ সভাপতিকথা বলছেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।
দেশে ব্যাঙের ছাতার (মাসরুম ব্যাংক) মতো ব্যাংক হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যাংক।
কিন্তু বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক মুনাফা করেনি বলে মন্তব্য করেছেন বস্ত্রকলের মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
মঙ্গলবার (২১ অক্টোবর) গুলশানে একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ইম্পারেটিভ ফর সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টস শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
শওকত আজিজ রাসেল বলেন, এতগুলো ব্যাংক হয়েছে এসব ব্যাংকের প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেনি; রাজনৈতিক বিবেচনায় গড় উঠেছে। এতে পুরো ব্যাংকখাতে কস্ট অব ফান্ড বাড়িয়েছে। পরিবর্তিত অবস্থায় একটি পক্ষ পালিয়ে যাওয়ার পর বাড়তি কস্ট অব ফান্ড আমাদের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধে ড. আশিকুর রহমান চৌধুরী বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা না থাকার পেছনে প্রধান কারণ ব্যাংক কোম্পানি আইন ও আইনের প্রয়োগে ব্যর্থতা। যা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পারিবারিক আধিপত্যকে অনুমোদন করেছে, আর্থিকখাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরকারি হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ, বাজেট এবং বোর্ড গঠনের ওপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তাকে খর্ব করে। কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনতা দিতে এই নিয়ন্ত্রণও সরকারের হাত থেকে ছাড়তে হবে।
নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited