বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-৯ : জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপির বৈধ ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৬:৪১ পিএম, ২০২৬-০১-০৪

চট্টগ্রাম-৯ : জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপির বৈধ ঘোষণা

দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। তবে একই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম-৯ আসনের রিটার্নিং কর্মকর্তা জিয়া উদ্দিন যাচাই-বাছাই শেষে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিষ্পত্তিকৃত না হওয়ায় তার প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়নি। মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. এ কে এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘গত ২৪ ডিসেম্বর আমি আনুষ্ঠানিকভাবে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। এর আগে আসন নিয়ে জোটগত আলোচনা চলমান থাকার কারণে দল চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। দলের সিদ্ধান্ত পেয়ে আমি আমেরিকান অ্যাম্বেসিতে দ্বৈত নাগরিকত্ব আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিই। বন্ধের কারণে সঙ্গে সঙ্গে পারিনি। ২৮ ডিসেম্বর আমি দ্বৈত নাগরিকত্ব বাতিলের আবেদন করি। তারা আমাকে ৫ জানুয়ারি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আশা করি ওইদিন আমার আবেদন গ্রহণ করবে অ্যাম্বেসি। সবমিলিয়ে আমি আশাবাদী, আপিল করে প্রার্থীতা ফিরে পাব ইনশাআল্লাহ।’ ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিলের শুনানি চলবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর