শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:০২ পিএম, ২০২৬-০২-১২
বরিশাল প্রতিনিধি :
বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্র থেকে বাইরে বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- শিক্ষক মো. ওবায়দুল ও আয়েশা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা বেগম নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং অফিসারের কাছে কোনো কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই দুই সহকারী প্রিসাইডিং অফিসার উপজেলা জামায়াতের আমির এর বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। ওই বাসা থেকে বের হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের দুই জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী সুজাকে খবর দেন। অভিযোগ পেয়েই ওই দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বহিষ্কার করে নতুন দুজন প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়। অভিযুক্ত দুই সহকারী প্রিসাইডিং অফিসার জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার কথা অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের বহিষ্কার করে নতুন দুই জনকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার নিয়ম নেই। অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ ওঠার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited