বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মোহাম্মদপুরে হত্যা মামলার আসামি শাওনসহ গ্রেপ্তার ৫, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪২ পিএম, ২০২৬-০২-০৫

মোহাম্মদপুরে হত্যা মামলার আসামি শাওনসহ গ্রেপ্তার ৫, অস্ত্র ও গুলি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আলোচিত হত্যা মামলার পলাতক মূল আসামি শাওনসহ (২৩) পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালের দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা পর্যন্ত মোহাম্মদপুরের সোনামিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার মূল আসামি শাওন এলাকায় অবস্থান করছে। শাওনের বিরুদ্ধে গত বছর প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। তথ্যের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করে। একই অভিযানে তার আরও চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা (গুঁড়ো), ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ১টি ডিজিটাল ওজন মেশিন উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও বলেন, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়েছিল। তাকে গ্রেপ্তারে আগেও কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও সে কৌশলে পালিয়ে যায়। সর্বশেষ সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদ উদ্যানের সোনামিয়ার টেক এলাকাটি দীর্ঘদিন ধরে মাদকের হটস্পট হিসেবে পরিচিত। শাওন সেখানে সব ধরনের মাদক বিক্রি করে আসছিল। শাওনের ভাই নয়ন পুলিশের সোর্স হিসেবে কাজ করায় শাওনকে আইনশৃঙ্খলা বাহিনী আগে কখনো আটক করেনি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, গত বছর চাঁদ উদ্যানে আলামিন হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহ করেছিল শাওন। কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসা ও প্রকাশ্যে অস্ত্র মহড়াসহ নানা অপরাধে জড়িত থাকলেও সোর্সের ভাই হওয়ার কারণে সে বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়ে আসছিল। এমনকি শাওন বাহিনী সামুরাইসহ ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, শাওনের ভাই নয়ন র‍্যাব, পুলিশ ও ডিবির সোর্স হিসেবে কাজ করে। অভিযানের আগাম তথ্য পেয়ে সে আগেভাগেই তার ভাই শাওনকে নিরাপদ স্থানে সরিয়ে দিত। সোর্স নয়ন রায়েরবাজার, চাঁদ উদ্যান, সোনামিয়ার টেক ও জেনেভা ক্যাম্প এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা আদায় করে বলেও পুলিশ সূত্রটি জানিয়েছে।

রিটেলেড নিউজ

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর