বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে বস্তিতে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো :    |    ০১:৩০ পিএম, ২০২৫-১২-০১

চট্টগ্রামে বস্তিতে আগুন, ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল পৌনে ১০টা। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ছে ফ্যাক্টরি এলাকা। ফ্যাক্টরিতে আগুন লেগেছে—এমন আশঙ্কায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকসহ আশপাশের মানুষের মধ্যে। পরে জানা যায়, আগুন লেগেছে পাশের বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয় পৌঁনে এক ঘণ্টার চেষ্টায়।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার চক্রশো কানন আবাসিকের পিছনের একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারদিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকায় কেডিএস ফ্যাক্টরি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা সাব্বির বলেন, ‘কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা সবাই কেডিএসে আগুন লেগেছে ভেবে নেভাতে ছুটে যাই। কারণ সেখানে আগুন লাগলে পুরো এলাকায় ভয়াবহ ক্ষতি হতো। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, ‘সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পাই। অক্সিজেন এলাকার একটি বস্তিতে আগুন লাগে। আমাদের পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। কেউ আহত হয়নি। কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।’

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর