বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চীনের দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৬:০৭ পিএম, ২০২২-১২-২৯

চীনের দর্শনার্থীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

চীন থেকে আসা দর্শনার্থীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা লাগবে বলে নির্দেশনা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৫ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাস নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, চীন থেকে যারা যুক্তরাষ্ট্রে আসবেন তাদের সর্বোচ্চ দুইদিন আগে করোনা পরীক্ষা করতে হবে। ফলাফল নেগেটিভ দেখাতে হবে। এছাড়া ভ্রমণের ১০ দিন আগে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তারা নেগেটিভ ফলাফলের বদলে করোনা থেকে সেরে ওঠার কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। তৃতীয় কোনো দেশের মাধ্যমে আসলেও করোনার পরীক্ষা বাধ্যতামূলক।

প্রায় তিন বছর পর করোনার কঠোর বিধিনিষেধ শিথিল করে দিচ্ছিলো চীন। আগামী বছরের ৮ জানুয়ারি থেকে দেশটির পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিধিনিষেধ শিথিলের পর চীনে হু হু করে বাড়ছে সংক্রমণ। বিষয়টি অন্য দেশগুলোকে চিন্তায় ফেলে দিয়েছে। তবে অভিযোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, পশ্চিমা দেশ ও মিডিয়াগুলো চীনের করোনা পরিস্থিতি নিয়ে অযথা বাড়াবাড়ি করছে। বৈজ্ঞানিক উপায়ে চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর