শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:২৬ পিএম, ২০২২-০৩-১৪
বান্দরবান কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ এহাসানুল হক বান্দরবান পার্বত্য জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এহাসানুল হক ১৪ মার্চ সোমবার বান্দরবান জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি কয়েদি ও হাজতি আসামীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। পরিদর্শনকালে জেলা ও দায়রা জজ কয়েদিদের মধ্যে কারাে আইনগত সহায়তার প্রয়ােজন আছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন এবং এই বিষয়ে যথাযথ প্রদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি দীর্ঘদিন জেলে থাকা আসামীদের মামলার তথ্য সংগ্রহ করেন ও দ্রুত মামলা নিষ্পত্তির উদ্যোগের বিষয়ে জানান। একই সাথে তিনি হাজতিদের খাবারের মান ও কারা বিধি অনুযায়ী কারাবন্দীদের প্রতি জেল কর্তৃপক্ষকে দায়িত্বশীল আচরণের বিষয়ে খোঁজ নেন। এ সময় আরাে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ খােরশেদুল আলম সিকদার, যুগ্ম জেলা ও দায়রা জজ নিশাত সুলতানা, জেলা লিগ্যাল এইড অফিসার রােকেয়া আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােহাম্মদ নাজমুল হােছাইনসহ সরকারের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited