বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সরকারপ্রধান থেকে খতিব—সবাই দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল : দুদক কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৭ পিএম, ২০২৫-১১-০৯

সরকারপ্রধান থেকে খতিব—সবাই দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল : দুদক কমিশনার

সরকারপ্রধান থেকে খতিব- সবাই দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। রোববার (৯ নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গণশুনানিতে তিনি এ মন্তব্য করেন। মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেন, দেশের সরকারপ্রধান থেকে শুরু করে বিচার প্রধান, বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল। তিনি বলেন, এতো দুর্নীতির অভিযোগ যে এখন আমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারি না। কাজ করতে হয়। দুদক কমিশনার বলেন, দুর্নীতি যেন আর কেউ না করে, কোনো কর্মচারী যেন দুর্নীতি করার দুঃসাহস না দেখায়, সেই ব্যবস্থা নেওয়া দরকার। সেবা গ্রহীতারা পেছন থেকে আর্থিক সুবিধা দেওয়ার প্রলোভন দেবেন না। যারা সেবা গ্রহণ করার জন্য গিয়েছি, তাদেরকে অন্তত ওই নীতিবোধ থাকতে হবে যে- আমি বাড়তি কিছু দিয়ে অন্যের অধিকার ক্ষুণ্ন করছি। তাতে দুটো অপকার হচ্ছে। যার প্রাপ্যতা ছিল তাকে বঞ্চিত করলাম। আর যে মানুষটি এই সেবা দেওয়ার জন্য নিয়োজিত তার ঈমানটাকে নিলামে তুলে দিলাম। তিনি আরও বলেন, আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদেরও সংবরণ করতে হবে। সেবা গ্রহীতাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমরাটা এটি ভুলে যাই। গণশুনানিতে অন্যদের মধ্যে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন শ্রেণি পেশার অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। গণশুনানিতে সরকারি বেসরকারি ৪২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮১টি অভিযোগ জমা হয়েছিল। এরমধ্যে ১১৮টি শুনানি অনুষ্ঠিত হয়। দায়ের করা অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ শুনানিতেই নিষ্পত্তি করা হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এই গণশুনানির আয়োজন করে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর