শিরোনাম
সংবাদদাতা,খুলনা : | ০৫:০৮ পিএম, ২০২১-০৫-০৫
খুলনা মহানগরীতে এস এম নেওয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন এক নম্বর বয়রা ক্রস রোডে এ ঘটনাটি ঘটে। নেওয়াজের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ১ নম্বর বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে চুল-দাড়ি কাঁটাতে অপেক্ষা করছিলেন নেওয়াজ। সেখানে ১০-১২ জন ব্যক্তি এসে ধাওয়া দিয়ে সোনাডাঙ্গা আবাসিকের দিকে নিয়ে যায় এবং এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বয়রা এলাকায় পূর্বশত্রুতার জেরে নেওয়াজ মোর্শেদ নামে এক যুবককে সন্ত্রাসীরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত নেওয়াজের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা রয়েছে। নিহত নেওয়াজ সোনাডাঙ্গা মেইন রোডের এস এম শাহজাহানের ছেলে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited