শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪১ পিএম, ২০২৪-০২-১৭
নিউজ ডেস্ক : বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মিরপুর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলী পার্কে সারা দেশ থেকে আগত সংগঠনের হাজারো সদস্যদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার মোহাম্মাদ বাহার উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত বার্ষিক বনভোজন মিলন মেলায় পরিনত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুব হোসেন শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর জহিরুল ইসলাম মানিক প্রমুখ।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাদবর মোহাম্মদ আলা উদ্দিন বাবু বলেন অনেক সময় মালিক শ্রমিক একে অপরের ওপর ক্ষোভ থাকে। আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চাই, এই সেক্টর কে উন্নত করতে চাই, যারা এই সেক্টরে অবহেলিত অবস্থায় আছে তাদেরকে দারিদ্র্য সীমা থেকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পন্ন একজন কর্মী হিসেবে তৈরী করে দেশের সম্পদে রূপান্তরিত করাটাই আমাদের মূল লক্ষ্য। এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক লাভলু শেখ, সহ সাংগঠনিক সম্পদক আবুল কাশেম সহ সংগঠনটির অন্যান্য কেন্দ্রীয় ও উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৮ সালে সংঠনটির কার্যক্রম শুরু হলেও ২০১৯ সালে ১৬ডিসেম্বর সংগঠনটি দেশের ৬৪ জেলায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ।রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মালিক, শ্রমিক কল্যাণ পরিষদের স্লোগান "আমাদের মূলনীতি আর এসি মালিক শ্রমিকদের উন্নতি"
আমাদের বাংলা ডেস্ক : : আলেয়া মান্নান প্রিয়, তুমি একটি বার ভালোবেসে যেও। ব্যস্ততার পরে একবার অবসর করে আসিও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার ডিজিটাল যুগে একটি ভিডিও কখনো কখনো হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। কয়...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সমকালীন বাংলা কবিতায় এমন কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেগুলো কেবল কবিতার সংকলন নয়; বরং সময়, স...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসে কিছু মানুষ জন্ম নেন একটি দেশকে বদলে দিতে, আবার কিছু মানুষ তাঁদের জীবন ও আদর্শ দিয়ে সমগ্র ব...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একসময় একটি চাকরি মানেই ছিল একটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা, স্বস্তি ও ভবিষ্যতের নিশ্চয়তা। মাস ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : প্রাকৃতিক দুর্যোগ মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাকে যেমন প্রকাশ করে, তেমনি মানুষের মানবিকতা, রাষ্ট্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited