শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪০ পিএম, ২০২৫-০৯-২৯
অবশেষে সেই চিরচেনা ছবি। ভারতীয়দের উল্লাস, পাকিস্তানিদের আক্ষেপ।
এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে সাহসী শুরু করেছিল পাকিস্তান। তবে শেষ সুন্দর হলো না। লড়াই করেও হার মানতে হলো পাকিস্তানকে।
টস হেরে ওপেনার সাহিবজাদা ফারহান (৫৭) আর ফখর জামান (৪৬) ভারতীয় বোলারদের চাপে রেখেছিলেন। মনে হচ্ছিল বড় স্কোর গড়বে তারা। কিন্তু মিডল অর্ডারের ভাঙনেই সব শেষ! ১৪ রান করা সাইম আয়ুব ছাড়া বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৯.১ ওভারে ১৪৬ রানে।
ভারতের বোলাররা ছিলেন দুর্দান্ত। কুলদীপ যাদবের ঘূর্ণি তাণ্ডবে ৪ উইকেট, অক্ষর ও বরুণের শিকার ২টি করে উইকেট, বুমরাহ নিয়েছেনও ২ উইকেট। প্রতিপক্ষকে গুটিয়ে দিতে এভাবেই সম্মিলিত সাফল্য এনে দেন তারা।
জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৪৭ রান। শুরুতে শর্মা, গিল আর সুর্যকুমার ব্যর্থ হয়ে ম্যাচে ফেরার সুযোগ দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক ভার্মা। ৫৩ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। সঙ্গ দেন সঞ্জু স্যামসন (২৪) ও শিবম দুবে (৩৩)। শেষ পর্যন্ত রিংকু সিংয়ের চারে ১৯.৪ ওভারে ১৫০ রানে পৌঁছে যায় ভারত, হাতে থাকে ৫ উইকেট।
শেষ ওভারের আগেও পাকিস্তান দল আশা দেখিয়েছিল। কিন্তু ভারতের ব্যাটিং ও দৃঢ়তায় সব ভেস্তে গেল। ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে পাকিস্তানকে হতাশাই উপহার দিয়েছে ভারত।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited