শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৪:৩৮ পিএম, ২০২১-০৮-০৭
সিরাজগঞ্জে সদর পৌরসভায় ৯টি কেন্দ্রসহ জেলায় ৮৩টি কেন্দ্রে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জে সদর পৌরসভার ৯টি কেন্দ্রসহ জেলায় ৯টি উপজেলা ও পাঁচটি পৌরসভায় মোট ৮৩টি কেন্দ্রে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্র হতে প্রতিদিন ৬শত মানুষ টিকা গ্রহণ করতে পারবেন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রেই টিকা নিতে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়তে দেখা গেছে।
টিকা নিতে আসা জসিম উদ্দিন, হায়দায় আলী, শহিদুল ইসলাম, মনোয়ারা বেগম, জোসনা খাতুন বলেন, সরকারের গণহারে টিকা দেয়ার সিদ্ধান্তে তারা খুশী হয়েছেন। এতে দেশের অধিকাংশ মানুষ টিকা নিতে পারবেন। এই টিকা কার্যক্রমে দেশের প্রতিটি মানুষেরই টিকা নেয়া উচিৎ বলেও মনে করেন তারা। এতে দেশের মানুষ নিরাপদ থাকবে
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, আজ থেকে শুরু হওয়া গণ টিকা কার্যক্রমে নেয়া প্রথম ডোজের পরে নির্দিষ্ট সময়ে এদেরকে আবার দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে। সবাইকে টিকা নেয়ার আহবান জানিয়ে বলেন, সবাই টিকা নিলে করোনার ভয়াবহতা অনেকটাই কমে যাবে। পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited