শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:০২ পিএম, ২০২২-১২-১২
আফগানিস্তানের তালেবান বাহিনীর বোমা হামলা ও বন্দুকযুদ্ধে পাকিস্তানের ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ১৭ জন। পাকিস্তান বলছে, রোববার দেশটির সীমান্ত শহর চমনে বিনা উস্কানিতে আফগান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায়। পরে পাকিস্তানও হামলার জবাব দেয়। এতে এক আফগান সেনাও নিহত হন।
এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অভিযোগ তুলে তারা বলেছে, আফগানরা কোনো উস্কানি ছারাই ‘নির্বিচারে গুলি চালিয়েছে’। প্রধান সীমান্ত পার হওয়া থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
গত বছর তালেবানদের আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিবেশী দেশগুলো। এর মধ্যে এমন সব ঘটনা সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বাড়াচ্ছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আফগানিস্তানের এমন কর্মকাণ্ড ‘কঠোর নিন্দার যোগ্য’।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগান সীমান্তে একটি চেকপোস্ট নির্মাণ বন্ধে পাকিস্তানের দাবি করার পরে এ ঘটনা ঘটে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আফগান বাহিনী সীমান্তে একটি বেড়া কাটার চেষ্টা করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited