শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০১:৩২ পিএম, ২০২১-০৫-২৯
সিলেটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ দুপুর ২টায় আরেক দফা ভূমিকম্প হয়। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।
এ সময় নগরীর বাসা-বাড়ির বাসিন্দারা অনেকটা আতংকিত হয়ে নিরাপদ স্থানে নেমে আসেন। অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।
শনিবার (২৯ মে) সকাল সকাল ১০ টা ৩২ মিনিট, ১০টা ৪৭, ১১টা ৩০ মিনিট ও ১১টা ৩৪ মিনিট এবং সর্বশেষ দুপুর ২টায় কেঁপে ওঠে সিলেট।
তবে কম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, অনেকেই ৪ বার আবার কেউ কেউ ৫ বার দাবি করলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে ৩ বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ ৪ দশমিক ১ মাত্রা ছিলো। সর্বশেষ বেলা ২টার দিকে আরেক দফা ভূমিকম্প হয়েছে।
ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।’
এর আগে ২৮ এপ্রিল সকাল ৮টা ২২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited