বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারত ‘নোংরা খেলা’ খেলতে পারে, ‘দ্বিমুখী যুদ্ধের’ জন্য প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২১ পিএম, ২০২৫-১০-১৮

ভারত ‘নোংরা খেলা’ খেলতে পারে, ‘দ্বিমুখী যুদ্ধের’ জন্য প্রস্তুত পাকিস্তান: খাজা আসিফ

ভারতের সীমান্তে উত্তেজনা সৃষ্টির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, “না, একেবারেই না, উড়িয়ে দেওয়া যায় না। এর প্রবল সম্ভাবনা রয়েছে।
সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ সতর্ক করে বলেন, ভারত সীমান্তে ‘নোংরা খেলা’ খেলতে পারে এবং দাবি করেন যে আফগানিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেও পাকিস্তান ‘দ্বিমুখী যুদ্ধের’ জন্য প্রস্তুত।
‘যদি দ্বিমুখী যুদ্ধ শুরু হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি, কীভাবে তা মোকাবিলা করবেন?’
এমন প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, “হ্যাঁ, কৌশল নির্ধারণ করা আছে। আমি তা প্রকাশ্যে বলতে পারব না, তবে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ”
এর আগেও এক বক্তব্যে আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ করার অভিযোগ করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।
জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমি নিশ্চিত নই যে, যুদ্ধবিরতি টিকে থাকবে কি না। কারণ তালেবানদের সিদ্ধান্তগুলো দিল্লির পৃষ্ঠপোষকতায় নেওয়া হচ্ছে। এই মুহূর্তে কাবুল দিল্লির জন্য প্রক্সি যুদ্ধ করছে। ”
পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা
বুধবার দিনের প্রথম দিকে সীমান্তে গোলাগুলিতে অসংখ্য সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ইসলামাবাদ ও কাবুল ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই অস্থায়ী যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে সপ্তাহব্যাপী সহিংসতার পর আসে।
তালেবান পাকিস্তানের দক্ষিণ সীমান্তের কিছু অংশে আক্রমণ চালায়, যার পর ইসলামাবাদ কড়া জবাবের হুমকি দেয়। পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তানি তালেবান (টিটিপি) নেতৃত্বাধীন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর