বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পদ্মার চরে আটকা পড়ল লঞ্চের শতাধিক যাত্রী, উদ্ধার করলো নৌপুলিশ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০১:৫৫ পিএম, ২০২৫-১২-২৭

পদ্মার চরে আটকা পড়ল লঞ্চের শতাধিক যাত্রী, উদ্ধার করলো নৌপুলিশ

রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিক ভুল করে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়
পরে রাত সোয়া ৮টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্তসহ পুলিশ ফোর্স ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে উদ্ধার করা হয়। পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় কোনো যাত্রী আহত কিংবা কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিআইডব্লিউটিসি সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, জাতীয় জরুরী ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক টিম পাঠিয়ে চরে আটকে থাকা লঞ্চ যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ মাইকিং করে সতর্কতা জারি করেছে। ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এখন পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর